বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

শ্রীবরদীতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ; নিহত ২, আহত ১

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪২০ Time View

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন।

এ সড়ক দুর্ঘটনায় নিহত’রা হলেন,শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া বাজার এলাকার মকুল মিয়ার ছেলে মো. হৃদয় (১৯) ও তারা মিয়ার ছেলে মো.ফয়সাল (১৯)। আর আহত যুবক হলেন মাসুদ পারভেজের ছেলে মো.তৌহিদ (২০)। হতাহতরা পরস্পর তিন বন্ধু। তাঁদের সবার বাড়ি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া এলাকায়।

আজ (১৭ মে) শুক্রবার দুপুরে শেরপুর-শ্রীবরদী সড়কের শ্রীবরদী উপজেলার ভারেরা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত তৌহিদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর নামাজ চালা অবস্থায় তিন যুবক মোটরসাইকেল যোগে উপজেলার কুড়িকাহনীয়া বাজার হতে শ্রীবরদী বাজারে যাচ্ছি ছিলেন।

এ সময় শেরপুর-শ্রীবরদী সড়কের ভারেরা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হৃদয় মারা যান। গুরুতর আহত হন ফয়সাল ও তৌহিদ। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ মোটরসাইকেল ও অটোরিকশাটি উদ্ধার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24