সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

শেরপুরে প্রায় এক কোটি টাকার ভারতীয় চিনিসহ ১ ব্যবসায়ী আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪০৫ Time View

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুরঃ
সীমান্তবর্তী শেরপুর জেলার নালিতাবাড়ী থেকে প্রায় প্রায় এক কোটি টাকা মূল্যের চোরাই ভারতীয় চিনি আটক করেছে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)‌।

মঙ্গলবার (১৪ মে ) বিকেলে পুলিশ সুপার মো.আকরামুল হোসেন বিপিএম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।গতকাল রাতে উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা কাকরকান্দি থেকে অবৈধভাবে ভারত থেকে আনা পৌনে এক কোটি টাকা মূল্যের ১২৯২ বস্তা ভারতীয় চিনি আটক করে ডিবি পুলিশ শেরপুর।

এসময় ওই গ্রামের জনৈক শের আলীর ছেলে রহুল আমিন নামের এক চিনি ব্যবসায়ীকে আটক করেন ডিবি পুলিশ।পরে উদ্ধারকৃত চিনি গুলো নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়।এ বিষয়ে নালিতাবাড়ি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়,ভারত থেকে সীমান্তদিয়ে অবৈধভাবে আমদানিকৃত চিনি বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শেরপুর (ডিবি) পুলিশ। গতকাল বিকেল হতে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালিয়ে ১২৯২ বস্তা চিনি আটক করা হয়।

নবাগত শেরপুর পুলিশ সুপার মো.আকরামুল হোসেন বিপিএম বলেন, “সরকারের টেক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকৃত চিনির ব্যাপারে পুলিশের কাছে তথ্য আসায় পুলিশ অভিযান চালায়। এসময় এক জনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এর সাথে জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।”

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) আরাফাতুল ইসলাম, গোয়েন্দা বিভাগের ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24