সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ফুলবাড়িয়ায় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩০০ Time View

নিজস্ব সংবাদদাতা:
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার এনায়েতপুর বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে,শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা রুহুল আমিনের সঞ্চালনায় এবং উপজেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান (সাইদ) মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির অন্যতম সদস্য আব্দুল করিম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক,শাহাজাহান সিরাজ সাজু, মাসুদ আহমেদ মাসুদ, বিএনপির নেতা আঃ রশিদ বিএ,প্রভাষক এনামুল হক,গোলাম সারোয়ার,জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার,সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস,পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক,ইকবাল হোসেন,সবুজ তালুকদার,মৎস্যজীবী দলের আহ্বায়ক মোজাম্মেল হক মীর,সদস্য সচিব কামরুজ্জামান কাঞ্চন, ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন,সদস্য সচিব আলামিন, কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান মিয়া,আজিজসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24