বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

শেরপুর জেলায় অনুষ্ঠেয় উপ-নির্বাচনে ০৩ টি ওয়ার্ডের ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৬৪ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার শেরপুর সদর,শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের তিনটি ওয়ার্ডে তিনটি ভোট কেন্দ্রের উপ-নির্বাচনে ভোট কেন্দ্রসমূহের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

ভোট কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন ও ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে ভোট প্রদানের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার উৎসাহ প্রদান করেন।

উপ-নির্বাচনের ভোট গ্রহণ অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।ভোট কেন্দ্রভিত্তিক পুলিশ, আনসার ও পর্যাপ্ত সংখ্যক মোবাইল, স্ট্রাইকিং,স্ট্যান্ডবাই পুলিশ মোতায়েন রয়েছে।

এসময় ভোট কেন্দ্র পরিদর্শনকালে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম,
জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা,সদর উপজেলা নিবার্হী অফিসার মিজাবে রহমত,জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান,শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক,ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী সহ শেরপুর জেলা পুলিশ,জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24