মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রূপগঞ্জের ইমান ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোহেল কবির স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৪১২ Time View

 

সোহেল কবির, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কামসাইর ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার দুপুরে ৩টায় রূপগঞ্জ উপজেলার কামসাইর ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকারি সদস্য আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম মাস্টার, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি ফেরদৌস আক্তার রিয়া, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন খাজ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন, ওমর ফারুক ভূঁইয়া, আলহাজ্ব মোঃ মতিন ভূঁইয়া,
কামসাইর ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: নওয়াব ভূঁইয়া, কামসাইর গ্রামের আওয়ামী লীগ নেতা মাসুম মিয়া, মতিন মোল্লা, জসিম মিয়া, কালিপদ সরকার, নুর হোসেন মিয়া, মামুন মোল্লা এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ নাচ,গান যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করে অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24