শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের গেরিলা বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান আর নেই

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮২ Time View

 

লিয়াকত হোসেনঃ

দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটি ফরিদপুরের সাবেক সভাপতি ও ন্যাপ-কমিউনিস্ট পার্টির গেরিলা বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান (৭৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি দুই ভাই, পাঁচ বোনসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।গতকাল  শুক্রবার আছর নামাজের পর স্থানীয় ওয়ারেসপাড়া জামে মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের আলীপুরে পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এক বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের অধিকারী ছিলেন মুজিবর রহমান। ১৯৬৫ সালে ছাত্র ইউনিয়নে যোগ দেওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়। তিনি কমিউনিস্ট পার্টি, ন্যাপসহ বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ছিলেন। এছাড়া সাংবাদিকতার পাশাপাশি কমিউনিস্ট পার্টির মুখপত্র সাপ্তাহিক একতা এবং ন্যাপের মুখপত্র সাপ্তাহিক যুগবাণী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ফরিদপুর নিসর্গ সংসদের সভাপতি, ফরিদপুর নাগরিক মঞ্চের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন মুজিবর রহমান।

তাঁর মৃত্যুতে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ ও টিআইবির সচেতন নাগরিক কমিটি ফরিদপুরের সভাপতি প্রফেসর শিপ্রা রায়সহ বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24