বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঝিনাইগাতীতে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৫ Time View

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার বিকেলে পরিষদের পুকুরপাড়ে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সার্বিক তত্বাবধানে ও সভাপতিত্বে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.মোফাজ্জল হোসেন চৌধুরী।

কারিগরি তত্বাবধানে ছিলেন উপজেলা প্রকৌশলী শুভ বসাক ও ইউডিএফ(ইউজিডিপি) ঝিনাইগাতীর ব্যবস্থাপক শাহিনা আকতার। এসময় অন্যান্যদের মাঝে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল,ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন,রুকুনুজ্জামান, জাহাঙ্গীর আলম, অন্যান্য কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০২৩-২০২৪ অর্থ বছরে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি জাইকা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে ৬২ টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়।যাহার প্রাক্কলিত বাজেট ছিল- ২২ লক্ষ ৩৪ হাজার ৬ শত ৩৬ টাকা এবং চুক্তিমূল্য ছিল- ২০ লক্ষ ১১ হাজার ১শত ৭২ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24