রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শিক্ষা কারিকুলামে পশ্চিমা চিন্তা ও সংস্কৃতির প্রভাব দেখা যাচ্ছে-শাহীন আদনান

হাসান আহমেদ, স্টাফ রিপোর্টরঃ
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৫৪৭ Time View

 

হাসান আহমেদ, স্টাফ রিপোর্টরঃ

দেশীয় বোধ-বিশ্বাস ও সংস্কৃতি বিরোধী এবং শিক্ষার্থীদের মনে বিরুপ প্রভাব সৃষ্টিকারী শিক্ষা কারিকুলাম ২১ বাতিলের দাবিতে  পহেলা জানুয়ারি ২০২৪ সোমবার সকাল ৯টায় সরকারি আদমজী নগর স্কুল এন্ড কলেজের সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক এইচ এম শাহীন আদনান।

এসময় প্রধান অতিথি বলেন, আমরা জানি, শিক্ষা জাতির মেরুদন্ড; সংস্কৃতি জাতির পরিচয় বাহক। আজকের শিশু যে বোধ-বিশ্বাস নিয়ে বেড়ে উঠবে আগামীর বাংলাদেশ সে পথেই হাঁটবে। যদি কোন জাতির শিক্ষা ও সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে কালের আবর্তনে সে জাতি আত্ম-পরিচয় সংকটে পতিত হয়। আমরা মনে করি, দেশের চলমান শিক্ষাব্যবস্থা নতুন জ্ঞান নির্মাণ, দক্ষতার বিকাশ ও দেশপ্রেমী সচেতন নাগরিক তৈরিতে পুরোপুরি কার্যকর অবদান রাখতে পারবে না।

কারণ হিসাবে বলা যায়, আমাদের শিক্ষা কারিকুলামে পশ্চিমা চিন্তা ও সংস্কৃতির প্রভাব দেখা যাচ্ছে; যা বাস্তবতা উপেক্ষিত, দেশের মানুষের বোধ-বিশ্বাস ও হাজার বছর ধরে চর্চিত ইসলাম বিধৌত বাঙ্গালি সংস্কৃতির সাথে অনেকাংশে সাংঘর্ষিক। দুঃখ ও পরিতাপের বিষয় হলো দেশের সর্বশেষ জাতীয় শিক্ষা কারিকুলাম ‘২১ পর্যালোচনা করে আমরা দেখতে পাই, এখানে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করা হয়েছে; যা জাতি হিসাবে আমাদের জন্য উদ্বেগ ও হতাশার।

তাই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বুদ্ধিজীবীমহলে তা ব্যাপক সমালোচিত হচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক মুহা আবরারুল করিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি মুহা ইসমাঈল হোসেন।

এসময় সভাপতি বলেন,আজ এক অনিশ্চিত গন্তব্যে দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীরা। স্বাভাবিক চিন্তায় যে পরিবর্তন ঘটেছে তাতে নতুন প্রজন্মের আগামীর স্বপ্নসৌধ নির্মাণের মূলকেন্দ্র শিক্ষাব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বিঘ্নিত হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24