বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

মেটার নতুন ফিচার; মেসেঞ্জারে পাঠানো মেসেজ করা যাবে এডিট

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৫০২ Time View

 

সম্প্রতি বহুল আকাঙ্ক্ষিত এক সুবিধা নিয়ে এসেছে মেটা। যা শুধু ব্যবহার করা যাবে ফেসবুকের মেসেঞ্জারে। সুবিধাটা হচ্ছে, এখন থেকে মেসেঞ্জারে কাউকে পাঠানো মেসেজ সম্পাদনা বা এডিট করা যাবে।মেসেঞ্জারের নতুন আপডেটে এই সুবিধাটি চালু করেছে মেটা কর্তৃপক্ষ। ফলে, মেসেজ পাঠানোর পরে আনসেন্ড করার আর কোনো প্রয়োজন থাকছে না।

তবে সেক্ষেত্রে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের ভেতর সেটাকে সম্পাদনা বা এডিট করতে হবে। এর থেকে বেশি সময় হয়ে গেলে আবার সে মেসেজটি আনসেন্ড করতে হবে অথবা নতুন মেসেজ পাঠানো যেতে পারে। তবে, তখন আর এডিট করার সুযোগ থাকবে না।

এডিটের ক্ষেত্রে যা করতে হবে তা হলো, প্রথমে পাঠানো মেসেজের ওপর চাপ দিতে হবে। চাপ দিলে সেখানে থ্রি ডটের সাইন নিয়ে ‘more’র একটি অপশন আসবে। এই অপশনে ক্লিক করলেই পাওয়া যাবে ‘edit’ অপশন। তাতে ক্লিক করেই এডিট করা যাবে পাঠানো বার্তাটি।

তবে এই সুবিধা শুধু মোবাইল অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়েবে এখনো এই ফিচারটি অ্যাড করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24