বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

মালয়েশিয়ার নতুন রাজা হলেন সুলতান ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্কঃ
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৪৯২ Time View

 

আগামী ৫ বছরের জন্য মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে অভিষিক্ত হলেন সুলতান ইব্রাহিম। আজ বুধবার কুয়ালালামপুরে জাতীয় প্রাসাদে শপথ নেওয়ার পর তার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

মালয়েশিয়ায় ১৩টি প্রদেশের ৯টি’র প্রত্যেকটিতে এক একটি প্রাচীন রাজ পরিবার রয়েছে। এই পরিবারের প্রধানরাই পর্যায়ক্রমে রাজা হিসেবে দায়িত্ব পালন করেন। সুলতান ইব্রাহিম দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের রাজ পরিবারের কর্তা। মালয়েশিয়ার রাজতন্ত্রকে বর্তমানে বিশ্বের বৃহত্তম রাজতন্ত্র বলে গণ্য করা হয়।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে এই প্রথা চালু রয়েছে দেশটিতে। দেশটিতে রাজতন্ত্রের ভূমিকা অনেকটা আনুষ্ঠানিক। কিন্তু গত কয়েক বছরে দেশটির রাজনৈতিক পরিস্থিতির কারণে রাজতন্ত্রের প্রভাব বেড়েছে।

স্পষ্টভাষী বক্তা হিসেবে সুলতান ইব্রাহিমের খ্যাতি রয়েছে । তিনি আল-সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করলেন এবং মালয়েশিয়ার ১৭ তম রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24