মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ঝিনাইগাতীতে ১৪৮ জন উপকারভোগীদের মাঝে বন বিভাগের চেক বিতরণ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুরঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৫ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুরঃ

ময়মনসিংহ বন বিভাগের অধীনে রাংটিয়া রেঞ্জের আওতায় সৃজিত সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।আজ (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে রাংটিয়া রেঞ্জ, ময়মনসিংহ বন বিভাগ কর্তৃক আয়োজিত উপজেলার বনরানী রিসোর্ট সেন্টার চত্বরে এ চেক বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আবু তাহের,স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান,রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ,মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম,বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম,শেরপুর সদর রেঞ্জ আব্দুর রেজ্জাক প্রমূখ।

২০০৬/৭ সনের সৃজনকৃত বাগানের সভাপতি ও স্থানীয় মো: দুলাল মন্ডল,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন বিট কর্মকর্তা, উপকারভোগী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন আকাশ।

উল্লেখ্য রাংটিয়া রেঞ্জ,ময়মনসিংহ বন বিভাগ কর্তৃক ময়মনসিংহ বন বিভাগের অধীনে রাংটিয়া রেঞ্জের আওতায় সৃজিত সামাজিক বনায়নের ১৪৮ জনের মাঝে ১,৫৪,১২,৬৬৪ টাকা উপকারভোগীদের চেক হস্তাতর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24