শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সামগ্রী

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৪২ Time View

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কাল। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কমিশন। শারীরিক অসুস্থতাজনিত কারণে একজন প্রার্থী মারা যাওয়ায় এবার ২৯৯ আসনে ভোটের মাঠে লড়বেন ১ হাজার ৯৭০ জন প্রার্থী। নির্বাচন কমিশনের প্রত্যাশা দেশীয় ও আন্তর্জাতিক সব মহলেই প্রশংসিত হবে এবারের ভোট।কারা পাচ্ছেন আগামী পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব? কারা আসছেন সংসদে জনগণের প্রতিনিধি হয়ে? সব প্রশ্নের উত্তর মিলবে ৭ জানুয়ারি ভোটের লড়াই শেষে।

 

এবার প্রায় ১২ কোটি ভোটারের অংশগ্রহণে যে নির্বাচন হবে তাতে প্রথমবারের মতো ভোট দেবেন- এমন নতুন ভোটারের সংখ্যা দেড় কোটি। এর বাইরে আছে আরও এক কোটি বয়সে তরুণ ভোটার; নির্বাচনী ফলাফলে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিএনপি ও সমমনা কয়েকটি দল অংশ না নেয়ায় ভোট উৎসবমুখর হবে কিনা এমন প্রশ্ন উঠলেও এরইমধ্যে, স্বতন্ত্র প্রার্থীরা জমিয়ে তুলেছেন নির্বাচনী মাঠ। ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৫৩৪ জন প্রার্থীর পাশাপাশি এবার স্বতন্ত্র হয়ে লড়ছেন ৪৩৬ জন প্রার্থী।

এ দিকে ভোটারদের জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে প্রথমবারের কমিশন চালু করেছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করেই ভোট চলাকালীন ভোটার ও প্রার্থীরা জানতে পারবেন নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে। জানা যাবে ভোটার এলাকা, ভোটকেন্দ্রসহ নির্বাচন সংক্রান্ত সব ধরনের তথ্য।

 

ভোট পর্যবেক্ষণে এরই মধ্যে বাংলাদেশে অবস্থান করছেন ১৮৬ জন বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিক। একইসাথে দেশের ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককেও অনুমোদন দিয়েছে ইসি। গতকাল শুক্রবার সকাল আটটায় প্রচারণা শেষ হওয়ায় ভোটের মাঠ এখন নীরব হলেও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব এলাকায় পুলিশের পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে বিজিবি ও সেনাবাহিনী।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫১টি বা তার বেশি আসনে যে দল জয়ী হয় তারাই সরকার গঠন করে। জোটগতভাবেও দেড়শ’র বেশি আসন নিয়ে ৫ বছরের জন্য সরকার গঠন হতে পারে।

নির্বাচন উপলক্ষে রাত ১২টা থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিক-আপ, মাইক্রোবাস, ট্রাক এবং ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে কমিশন। তবে চলবে প্রাইভেট কার ও গণপরিবহন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24