রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

রূপগঞ্জে অত্যাচার নির্যাতন থেকে মুক্তির জন্য কেটলি প্রতীকে ভোট চাইলেন মুক্তিযোদ্ধারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৮ Time View

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূঁইয়ার কেটলি প্রতীকে নির্বাচনী প্রচারণায় মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক,বীর মুক্তি যুদ্ধা চান মিয়া বীর মুক্তিযোদ্ধা করিম সিকদার সহ রুপগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা বৃন্দ তারাব পৌরসভার বিভিন্ন বাজার এলাকা পাড়া মহল্লায় ,স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূঁইয়ার পক্ষ থেকে জনগণের কাছে ভোট চান বীর মুক্তিযোদ্ধারা।

এমসয় ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে কেটলি প্রতীকে ভোট চেয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেন,আমরা গভীর উদ্যোগের সহিত জানাইতেছি যে ১৯৭১ সাল মহান মুক্তিযুদ্ধে ৯ মাস যুদ্ধ শেষে বিজয় অর্জন করি, রূপগঞ্জবাসী গত ১৫টি বছর যাবত এক অশুভ ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা মামলা,হয়রানি ভূমিদস্যুতা সন্ত্রাস মাদকের ঝনঝনানীতে মানুষ অতিষ্ঠ হওয়ায় আমরা মুক্তিযোদ্ধারা ঘরে বসে থাকতে পারিনা।

তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জের গণমানুষের নেতা পরপর তিনবার উপজেলা পরিষদ চেয়ারম্যান দীর্ঘ ৩২ বৎসর রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া প্রার্থী হওয়ায় আমরা মুক্তিযোদ্ধাগণ ঐক্যবদ্ধ। তাই রূপগঞ্জ উপজেলা বাসির প্রতি আকুল আবেদন আগামী ৭ জানুয়ারি ২০২৪ইং কেটলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে অন্যায় অত্যাচার নির্যাতন থেকে মুক্তির জন্য সেবা করার সুযোগ দিন।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, আক্তার হোসেন, ফজলুল হক, দীন মোহাম্মদ, ফসি উদ্দিন আহমেদ,ফজলুল করিম মোল্লা,আবু সাঈদ, নজরুল ইসলাম,মোঃ অলিউল্লাহ,সানাউল্লাহ মিয়া, মল্লিক চাঁন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24