মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ভাঙ্গায় যৌতুকের বলি গৃহবধূ

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৬ Time View
ফরিদপুরের ভাঙ্গায় যৌতুকের বলি হলো এক গৃহবধূ। সোমবার দুপুরে সুমী আক্তার জান্নাত (১৯) নামে ওই গৃহবধূর মরদেহ উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের দক্ষিণকান্দা গঙ্গাধরদী গ্রাম থেকে উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। সুমি আক্তার একই গ্রামের সাবেক সেনাবাহিনীর সদস্য মোঃ রফিকুল ইসলামের কন্যা এবং ইটালি প্রবাসি শাকিল মাতুব্বরের স্ত্রী ।
নিহতের পিতা রফিকুল ইসলাম ও স্বজনেরা জানান, শাকিল মোবাইল ফোনে ছবি তুলে প্রায় জিম্মি করে তার মেয়েকে বিয়ে দিতে বাধ্য করে।বিয়ের পর থেকেই বড় অংকের যৌতুকের জন্য তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। পরে ১০ লক্ষ টাকা দিয়ে তাকে ইটালী পাঠাই। তারপরও তাদের দাবী মিটেনি।ইটালী যাবার পর থেকে শ্বশুর শাশুড়ি পুনরায় যৌতুকের দাবী করে মানসিক নির্যাতন অব্যাহত রাখে।
এ নিয়ে সুমী বিষয়টি মা- বাবার কাছে একাধিক বার জানিয়েছে। রোববার শাকিলের মা,দুই ভাই রাশেদ ও হান্নান শারীরিক ও মানসিক নির্যাতন করে। ভোরে তার মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসে। তবে নিহতের স্বজনেরা জানান তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) প্রদ্যুত সরকার জানান,মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24