বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

পটুয়াখালীতে নৌকাকে পাগলের মার্কা বললেন আওয়ামী নেতা

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৯ Time View

 

আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা নৌকা ” স্বতন্ত্র প্রার্থী মাহবুব তালুকদারের নির্বাচনী পথসভায় এমন এক বক্তব্য দিলেন লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পথসভায় দেয়া আওয়ামী লীগ নেতার এমন বক্তব্য মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালীর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুব তালুকদারের নির্বাচনী পথসভায় বক্তব্য দেন লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা।

তিনি বলেন, প্রত্যেক মা-বোনকে বোঝাবেন এবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা হচ্ছে নৌকা। এ সময় নৌকার সমর্থকদের হাত কেটে দেওয়ার হুমকি প্রদান করেন।

তার এ বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। দলের পদধারী এক নেতা নৌকা প্রতীককে ব্যঙ্গ করে কথা বলায় ক্ষোভে ফুঁসছেন তৃণমূলের নেতাকর্মীরা। তবে বেফাঁস মন্তব্যকারী এ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার বলেন, ‘পাগলের মার্কা নৌকা নয়, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা, এদেশের আঠারো কোটি মানুষের মার্কা নৌকা। তবে যিনি নৌকাকে পাগলের মার্কা বলেছেন, তিনি নিজে পাগল আর তার ঈগল মার্কার প্রার্থীও পাগল। পাগল না হলে কেউ এমন মন্তব্য করতে পারে না। আসলে আনসার মোল্লা মাদকাসক্ত। তাই তিনি পাগলের মতো কথাবার্তা বলেন। এ ব্যাপারে আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘আনসার মোল্লা নিজে নৌকা নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান হইছে। নৌকা পাগলের মার্কা হলে তিনি নৌকা নিয়ে নির্বাচন করলো কেন। তার এ বক্তব্য দলের সংবিধান পরিপন্থি। আমরা এ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24