বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৬৫৫ Time View

রাজধানীর কদমতলীর জুরাইনে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

তারা হলেন মো. আতাহার (৩৫), তার স্ত্রী মুক্তা খাতুন (৩০), মেয়ে আফসানা (৫)। এ ছাড়া মুক্তার বাবা আলতাফ সিকদার (৭২) ও তার মা মর্জিনা বেগম (৫০) দগ্ধ হন। রবিবার (১৩ আগস্ট) রাত ২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ওই পাঁচজনকে উদ্ধার করে রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. মাহবুব জানান, জুরাইন সর্দার বাজার সলিমুল্লাহ রোডে মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকে পরিবারটি। ওই বাসায় তিতাস লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, আতাহারের ৫০ শতাংশ, মুক্তার ৪৫ শতাংশ, তাদের মেয়ে আফসানার ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। আর মর্জিনার শরীরে ৫ শতাংশ দগ্ধ হয়েছে ও আলতাবের শরীরে দুই শতাংশ দগ্ধ হয়েছে। স্বামী-স্ত্রী ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24