মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ময়মনসিংহে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৭১২ Time View

ময়মনসিংহে বৃষ্টির জন্য নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজের আয়োজন করে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী। আয়োজকরা জানান, দেশব্যাপী চলমান দীর্ঘ অনাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, সংকটাপন্ন প্রাণীকূল। এ অবস্থায় আল্লাহর রহমত ও বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টায় বৃষ্টির জন্য নামাজের আহ্বান করে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে সহস্রাধিক মানুষ হাজির হন আঞ্জুমান ঈদগাহ মাঠে। নামাজের আগে দীর্ঘ বয়ান হয়। দুই রাকাত নামাজ শেষে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল হক। দোয়ায় বৃষ্টির জন্য মহান আল্লাহর করুণা চেয়ে মুসুল্লিরা আহাজারি করেন। নামাজ ও দোয়া চলার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করে।

নামাজে অংশ নেওয়া মাওলানা আল মামুন বলেন, এই তীব্র গরমে আল্লাহ তায়ালার করুণা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই। নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লার কাছে করুণা হিসেবে বৃষ্টি চাওয়া হয়েছে। বৃষ্টি নাহলে মানুষ ও প্রাণিকূল চরম সঙ্কটে পড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24