বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

৭০০ কোটি টাকা ছাড়াল পদ্মা সেতুর টোল আদায়

অনলাইন  ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৭২৫ Time View

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ৭০০ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। গত ২৬ জুন‌ পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে শুক্রবার (১২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়।

শনিবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী। এ ব্যাপারে পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে অর্থাৎ গত ২৬ জুন থেকে গতকাল শুক্রবার (১২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।

এদিকে, এ পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধো মাওয়া টোল প্লাজা দিয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫৩৭টি এবং জাজিরা টোল প্লাজা দিয়ে ২৪ লাখ ৮৮ হাজার ৯৭০টি যানবাহন পারাপার হয়।

উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ৩৪৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০ টাকা এবং একই সময়ে জাজিরা টোল প্লাজায় ৩৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24