সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ডিএনসিসির সৌন্দর্য রক্ষার নতুন কমিটিতেও বুশরা

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৬৭৫ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সৌন্দর্য রক্ষায় ২১ সদস্যের আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নতুন হিট অফিসার বুশরা আফরিন। মঙ্গলবার (৯ মে) ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। এতে সদস্যসচিব হয়েছেন ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম।

কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের চিফ হিট অফিসার বুশরা আফরিন, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান, স্থপতি ইকবাল হাবিব, ডিএনসিসির ১৮ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর কমলা রানী মুক্তা।

এ ছাড়া কমিটিতে পরিবেশবিদ, স্থপতি, কাউন্সিলর, নাগরিক কমিটি ও এনজিও প্রতিনিধিদের রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24