রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

চট্টগ্রামে বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শুরু

লিয়াকত হোসেন:
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩৩৯ Time View

 

আকতার হোসেন শাকিল, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর খুলশীতে বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২৫ ব্যাচের পরীক্ষার্থীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে।  ১শত ৬০ জন শিক্ষার্থী এবার এ বিদ্যাপীঠ থেকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করবেন বলে বিদ্যালয় কর্তৃপক্স জানিয়েছেন।

এ বিদ্যাপীঠটি জন্মলগ্ন থেকেই আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়ে আসছে। খুলশী থানার ঝাউতলা এলাকাটির অনেকটা অংশ জুড়েই রয়েছে রেলওয়ের জায়গা। সেজন্য স্বাভাবিকভাবেই এ এলাকায় নিম্ন আয়ের মানুষদের বসবাস তুলনামূলকভাবে বেশি। তাই এ এলাকায় শিক্ষার হারও কম। এ এলাকার খেটে খাওয়া দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করার নিমিত্তেই শিক্ষানুরাগী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মনজুর আলম এ বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন।

আরো পড়ুন – সদরপুরে প্রধান শিক্ষক মমতাজের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন; অদৃশ্য শক্তিতে বহাল তবিয়তে দেড়যুগ

বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠের প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বিদ্যাপীঠের সুনাম বয়ে এনেছে। গত বছরও এ বিদ্যাপীঠ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ পাশ করেছে। এবারও তারই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রিয়াংকা চৌধুরী।

তিনি বলেন, সাবেক মেয়র মো. মনজুর আলম একজন শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি ঝাউতলার দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতেই এ বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছেন। যে শিশুগুলোর ভবিষ্যৎ ছিলো অন্ধকার, দিন কাটাতো অবহেলায়, অনাদরে ও অনাহারে তারাই এ বিদ্যাপীঠ থেকে সুশিক্ষা গ্রহণ করে দেশের সেবায় নিয়োজিত রয়েছে।

প্রধান শিক্ষক প্রিয়াংকা চৌধুরী আরও বলেন, গতবারের এসএসসি পরীক্ষায় আমাদের বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। আশা করি এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। শতভাগ শিক্ষার্থী যাতে পাশ করতে পারে সেজন্য আমরা দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে অতিরিক্ত ক্লাস করানোসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি।

এদিকে পরীক্ষার হলের দায়িত্বে থাকা এক সহকারী শিক্ষক বলেন, আজকের নির্বাচনী পরীক্ষায় ১শত ৬০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে এবং খুব সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা আলহাজ্ব মোস্তফা-হাকিম শিল্পগ্রুপ পরিচালিত আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামসহ সারা দেশে স্কুল,কলেজ,মাদ্রাসা,মসজিদ সহ শতাধিক শিক্ষা, সেবামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24