রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ভাঙ্গায় গোপনে সরকারি গাছ কেটে বিক্রির সময় হাতেনাতে ধরা, থানায় অভিযোগ

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৮২ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় সরকারি খাস জায়গা থেকে ৬টি মেহগুনি গাছ কেটে চুরি করে বিক্রি করার সম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলমগীরের হাতে ধরা পড়েছে।

এ ঘটনায় আজ বুধবার (২৮ আগষ্ট) দুপুরে আলগী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে ।

এর আগে মঙ্গলবার বিকেলে আলগী ইউনিয়নের ছোট খারদিয়া সড়ক থেকে গাছগুলো উদ্ধার করা হয় । গাছগুলোর মুল্য প্রায় ৫০ হাজার টাকা হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আলগী ইউনিয়নের ৫৩ নং ছোট খারদিয়া এলাকায় ভূমি অফিসের নামে একটি সরকারি বাগান বা হালোট রয়েছে। সেই বাগানে বিভিন্ন ধরনের ফলজ, বনজ সহ বিভিন্ন পরিমাপের মেহগনি গাছ রয়েছে।

গত ২২ আগষ্ট সকালে স্থানীয় জলিল মাতুবরের নেতৃত্বে কয়েকজন লোক বড় বড় ৬টি মেহগনি গাছ চুরি করে কেটে ফেলে। সংবাদ পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে দেখে বাঁধা দেয় । তখন জলিল মাতিবরের সাথে আলমগীরের বাকবিতণ্ড হয়। এরপর গত মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে ওই ৬টি মেহগনি গাছের ৯টি খন্ড বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে সহকারী ভূমি কর্মকর্তা হাতেনাতে ধরে ফেলে এবং গাছ গুলো উদ্ধার করে। চুরি করা গাছের বাজার মুল্য অনুমানিক ৫০ হাজার টাকা মামলায় উল্লেখ্য করা হয়েছে।

এ বিষয়ে আলগী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো: আলমগীর হোসেন জানান, আমাদের সরকারী জায়গা থেকে ৬টি গাছ মেহগনি গাছ কেটে ফেলে স্থানীয় জলিল মাতুববর সহ তার লোকজন। আমি ঘটনাস্থলে গিয়ে গাছ সহ সবাইকে হাতেনাতে ধরে ফেলি। গত মঙ্গলবার বিকেলে সেই গাছ গুলো নসিমনে করে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো এমন সংবাদ পেয়ে আমি তখনি সেখানে গিয়ে গাছ গুলো উদ্ধার করি।

এ ঘটনায় ছোট খারদিয়া গ্রামের মৃত্যু আরব মাতুব্বরের পুত্র জলিল মাতুব্বরকে প্রধান আসামি করে একটি অভিযোগ দিয়েছি।

এ বিষয় জলিল মাতুব্বর বলেন, জায়গাটি বর্তমানে সরকারি জায়গা হলেও পূর্বে জায়গাটি আমাদের দখলেই ছিল। গাছ গুলো অনেক বড় হয়েছিল তাই কেটে ফেলেছি। এটা আমি বুঝতে পারিনি তাই ভুল করে গাছগুলো কেটে ফেলেছি।

এ বিষয়ে ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, সরকারী গাছ কাটার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পরবর্তীতে্তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24