সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Alles, was Sie über Lightning Roulette Live wissen müssen ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়- স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী ​মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু, থাকছে চার স্তরের তদারকি ব্যবস্থা ফুলবাড়িয়ায় ইউপি সদস্য পদে আলোচনায় জননন্দিত নেতা মোঃ আব্দুস ছোবহান হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে- ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সরকার গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঈদের পর আলোচনার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ফুটপাত দখলমুক্ত করা হবে:সেতুমন্ত্রী জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে নির্বাচনি ইশতেহার পাল্টাতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে ২ ভিলেন; সভাপতি মিশা, সম্পাদক ডিপজল

বিনোদন প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৫০৩ Time View

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন।

আজ (২০ এপ্রিল) শনিবার  ভোর ৬ টা ৪৫ মিনিটে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। ০২৪-২৬ মেয়াদে তারা সমিতিকে নেতৃত্ব দিবেন।

দ্বিবার্ষিক  এ নির্বাচনে  সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়েছেন।

এদিকে ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ১৬ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। তিনি পেয়েছেন ২০৯ ভোট।

সহ-সভাপতি পদে মাসুম পারভেজ রুবেল (২৩১) এবং ডি এ তায়েব (২৩৪), সহ-সাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদে কমল (২৩১) নির্বাচিত হয়েছেন।

এছাড়া সমিতির কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)।

কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) সদস্য নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24