শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪৯৭ Time View

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়েরকৃত একটি মামলার পরিপ্রেক্ষিতে সাংবাদিক মোঃ আনিসুর রহমানের করা আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক অভিযোগ অনুসন্ধানের কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১৩ মে ২০২৬ তারিখে তাকে তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।

​জাতীয় দৈনিক ‘প্রলয়’ পত্রিকার যুগ্ম-সম্পাদক মোঃ আনিসুর রহমান ডিএমপি কমিশনারের কাছে লিখিত আবেদনে জানান, ময়মনসিংহের ‘রাজধানী প্রাইভেট হাসপাতাল’-এর বিভিন্ন অনিয়ম নিয়ে অভিযোগ করায় একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। তার দাবি, মোঃ খায়রুল আলম রফিক ও তার সহযোগী চক্র তাকে পেশাগতভাবে বাধা দিতে এবং মানসিকভাবে হেনস্তা করতে এই সাজানো মামলাটি করেছে।

​ফৌজদারি কার্যবিধি (CrPC) ১৬০ ধারার অধীনে মুক্তাগাছা থানার এসআই (নিঃ) মোঃ আতিকুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে যে, ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত স্মারক মূলে প্রাথমিক অভিযোগ অনুসন্ধানের স্বার্থে আনিসুর রহমানের সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন।
​নোটিশ অনুযায়ী, আগামী ১৩ মে ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আককাছ আলী (বিপি-৯২১৮২২০৫৯২)-এর কার্যালয়ে (শেরেবাংলা নগর থানার ৩য় তলা) তাকে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো বিস্তারিত পড়ুন…..

দৈনিক প্রলয় পত্রিকা ও কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

‘ফ্যাসিস্ট রফিক’ সিন্ডিকেটের ​ব্ল্যাকমেইলিং ও অপপ্রচারের জাল: অস্থিরতায় সরকারি কর্মকর্তারা

ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল, নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট

অনলাইন পোর্টালের সাংবাদিক পাসে সংসদে ‘প্রতিদিনের কাগজের’ বিতর্কিত সম্পাদক

‘দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার কথিত ভূয়া সম্পাদকের প্রতারণা জালিয়াতি, আইজিপি বরাবর অভিযোগ

​আনিসুর রহমান তার আবেদনে উল্লেখ করেছিলেন যে, খায়রুল আলম রফিক নামের ওই ব্যক্তি ইতিপূর্বেও বিভিন্ন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে একই কায়দায় হয়রানিমূলক মামলা ও অপপ্রচার চালিয়েছেন। সাংবাদিক আনিসুর রহমান আশা প্রকাশ করেছেন যে, ডিএমপি’র এই অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
​পুলিশের পক্ষ থেকে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন সবার নজর আগামী ১৩ মে’র অনুসন্ধানী প্রক্রিয়ার দিকে, যেখানে সাংবাদিক আনিসুর রহমান তার স্বপক্ষে প্রমাণাদি উপস্থাপন করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24