
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিনকে বদলি করে ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে ১৬ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোর্শেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালনকারী মো. আজিম উদ্দিনকে (পরিচিতি নম্বর: ১৭৫৬০) বদলি করে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে, প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
প্রশাসনিক দায়িত্বে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নতুন কর্মস্থলে আজিম উদ্দিনের এ পদায়নকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।
Shohidul Islam
SOMAJER ALO24