ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগ দিয়েছেন ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়া। নতুন এই পদে তার যোগদানে ভাঙ্গাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, ড. সোহাগ মিয়ার মেধা, প্রশাসনিক দক্ষতা ও সেবামূলক মানসিকতার গুণে ভাঙ্গার প্রান্তিক ও সাধারণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান বহুলাংশে বৃদ্ধি পাবে। তার দক্ষ নেতৃত্বে উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এলাকাবাসী তার নতুন এই দায়িত্ব পালনকালে উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
Shohidul Islam
SOMAJER ALO24