মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

ভালুকায় বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৪ Time View

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবস্থিত ‘রাসেল অ্যাপারেলস লিঃ’ নামের একটি তৈরি পোশাক কারখানায় সোমবার (৯ মার্চ) শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ সময় ভুল বোঝাবুঝিতে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। তাৎক্ষণিক প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সঠিক বিষয়টি বুঝিয়ে বললে শ্রমিকগণ আন্দোলন তুলে নেয়।
সরজমিন গিয়ে জানা যায়- প্রতিমাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করে থাকে। দেশের সার্বিক পরিস্থিতি ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ব্যাংকিং খাতে সমস্যা থাকার কারণে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ১০ তারিখে সকল শ্রমিকদের বেতন পরিশোধ করবে। কিন্তু কতিপয় কিছু অসাধু ব্যক্তি শিল্পখাতে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে শ্রমিকদের আন্দোলন করতে উস্কে দেয়। তাদের মাঝে অপপ্রচার চালানো হয় ফ্যাক্টরি কর্তৃপক্ষ আপনাদের ঈদের আগে বেতন বোনাস দেয় দিচ্ছি বলে টালবাহানা করতে পারে, তখন শ্রমিকরা উত্তেজিত হয়ে আন্দোলন করতে মহাসড়কে নামে।
তাৎক্ষণিক ফ্যাক্টরি কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত আমলে নিয়ে শ্রমিকদের কাছে গিয়ে বিষয়টি বুঝিয়ে বললে শ্রমিকরা তাদের ভুল বুঝতে পেরে আন্দোলন বন্ধ করে তাদের কর্মস্থলে ফিরে যান। কর্তৃপক্ষ মঙ্গলবার ১০ মার্চ শ্রমিকদের বেতন পরিশোধ করবে। এবং সরকার নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের ঈদ বোনাস প্রদান করবে সেই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24