
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট আইনজীবী নাছিমা আক্তার চৌধুরী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে নারী অধিকার, শিক্ষার প্রসার, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের আইনি সহায়তায় তার অবদান উল্লেখযোগ্য। সীতাকুণ্ডসহ চট্টগ্রাম অঞ্চলে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ।
অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী মনে করেন, জাতীয় সংসদে নারীদের আরও শক্তিশালী ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা সময়ের দাবি। তিনি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলে নারীর ক্ষমতায়ন, যুব সমাজের উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। ১৯৯৩-১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। সীতাকুণ্ড মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি।
উল্লেখ্য চট্টগ্রাম-৪ আসনের সাংসদ লায়ন আসলাম চৌধুরীর বিরুদ্ধে করা মামলা গুলো পরিচালনা করে জামিনে ভূমিকা রেখেছিলেন অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী।
এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীদের বিরুদ্ধে পতিত ফ্যাসিবাদী সরকারের করা সব মামলা তিনি পরিচালনা করে অনেক সুনাম অর্জন করেছেন। মামলায় ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নিয়ে নানা ভাবে সহায়তা করেন তিনি।
তিনি দলীয় নীতির প্রতি আস্থা ও শ্রদ্ধা পুনর্ব্যক্ত করে বলেন, দল যদি তাকে যোগ্য মনে করে দায়িত্ব প্রদান করে, তবে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সেই দায়িত্ব পালন করবেন।
সীতাকুণ্ডবাসীসহ সংশ্লিষ্ট সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি। বর্তমানের তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও লিগ্যাল এইড কমিটি সীতাকুণ্ড শাখার আহবায়ক।
অ্যাডভোকেট নাছিমা আক্তার চৌধুরী সীতাকুন্ড বিএনপির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া উত্তর জেলা বিএনপির সদস্য ছিলেন। সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের মহিলা সম্পাদিকা হিসেবে রাজনীতিতে আসেন তিনি। ১৯৭৪ সালের ৯ আগস্ট জন্ম গ্রহণ করেন তিনি। তাঁর বাবা আবুল কালাম আজাদ চৌধুরী, মা রৌশন আজাদ চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএম ও এলএলবি ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য।
Somajer Alo24