রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে- ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সরকার গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঈদের পর আলোচনার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ফুটপাত দখলমুক্ত করা হবে:সেতুমন্ত্রী জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে নির্বাচনি ইশতেহার পাল্টাতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়: সবার সহযোগিতা চান কৃষি মন্ত্রী সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে-ধর্মমন্ত্রী কায়কোবাদ Il Increase dei Poker Crypto Casinos: Una Nuova Period del Pc Gaming Online Rocketplay Casino Review of Games Bonuses and Payments

সরকার গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View
Oplus_131072

যেকোনো গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে সরকার বিবেচনা করে – বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী আজ কাওরানবাজারে দৈনিক প্রথম আলো’র অফিস পরিদর্শনকালে এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

প্রথম আলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্যমন্ত্রী বলেন, কাছে থেকে এ ধ্বংসযজ্ঞ দেখে এর সাথে যে সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে তা বেরিয়ে পড়েছে।

তিনি বলেন, এ ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায় সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সচেতন থাকবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।

তথ্যমন্ত্রী বলেন, কোনো অপরাধ তামাদি হতে পারে না। যেকোনো অপরাধ, সেটা তাৎক্ষণিকভাবেই হোক বা যত সময়ের ব্যবধানেই হোক, তা জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতেই হবে।

তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।

প্রথম আলো পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।
———-

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24