সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Alles, was Sie über Lightning Roulette Live wissen müssen ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়- স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী ​মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু, থাকছে চার স্তরের তদারকি ব্যবস্থা ফুলবাড়িয়ায় ইউপি সদস্য পদে আলোচনায় জননন্দিত নেতা মোঃ আব্দুস ছোবহান হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে- ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সরকার গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঈদের পর আলোচনার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ফুটপাত দখলমুক্ত করা হবে:সেতুমন্ত্রী জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় ও তারুণ্যের চাহিদা অনুসারে নির্বাচনি ইশতেহার পাল্টাতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৬২ Time View

জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক। দেশবাসীসহ রৌমারী উপজেলার সর্বস্তরের জহনগণসহ দেশও প্রবাসের সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও রৌমারী সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এক বাণীতে এই শুভেচ্ছা জানান রাজ্জাক। বাণীতে আব্দুর রাজ্জাক বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীসহ রৌমারী উপজেলার সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরূপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24