নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলা রাঙ্গামাটির "রাঙ্গামাটি প্রেসক্লাব" এর সাথে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন(সিআরএ) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় রাঙ্গামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সবার সাথে পরিচিতি পর্বের মধ্য দিয়ে মতবিনিময় সভা আরম্ভ করা হয়।
এসময় প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক মোঃ সোলাইমান, সাংবাদিক মোঃ ইলিয়াছ, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন(সিআরএ)'র সভাপতি সোহাগ আরেফিন,সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাকিল, সদস্য রিদুয়ান রিদয়, জুনায়েদ হাসানসহ সিআরএ নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন(সিআরএ)কে স্বাগত জানান ও সে সাথে রাঙ্গামাটি প্রেসক্লাব সব সময় সিআরএ পরিবারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
Shohidul Islam
SOMAJER ALO24