রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

চট্টগ্রামে এস. এন. প্রাইভেট হোমের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

লিয়াকত হোসেন:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৭ Time View
Oplus_0

আহমদ নুর এরিক,চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীতে আজ দুপুর ১ ঘটিকার সময় গুলনাজ ভবন-১ ঘাসিয়া পাড়া ফুলতলা, চকবাজার, ৬নং ওয়ার্ড, এস. এন. প্রাইভেট হোম ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালিত।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনোয়ার হোসেন লিপু সাবেক যুগ্ন আহবায়ক মহানগর বিএনপি।

আলহাজ্ব আব্দুল আজিজ, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মহানগর বিএনপি,

এমদাদুল হক বাদশা, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর যুবদল, ম. হামিদ, সহ-সভাপতি চট্টগ্রাম মহানগর যুবদল, মোঃ নুর নবী,সাংগঠনিক সম্পাদক পূর্ব ষোলশহর ৬নং ওয়ার্ড বিএনপি, মিজানুর রহমান সুমন, সভাপতি ঘাসিয়াপাড়া মহল্লা কমিটি,
এস. এন. প্রাইভেট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুজন নাথ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, শিক্ষক: জাতির,মেরুদণ্ডের আলোয় আলোয় ভরা জীবনের প্রতিটি স্পন্দনে রয়েছে শিক্ষার অনুরণন। আমৃত্যু শেখার বাসনা নিয়ে যাদের জন্ম তাদের কাছে জীবনের প্রতিটি পাঠই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রাতিষ্ঠানিক নয়, জীবন যাপনের প্রতিটি পর্যায়ে আমরা সমাজের বিভিন্ন উপাদান থেকে যে পাঠ গ্রহণ করি, যেসকল অভিজ্ঞতা সঞ্চয় করি, তারও নাম শিক্ষা। বহুলভাবে বলা হয়ে থাকে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রাসঙ্গিকভাবে আরও বলা হয়, জাতির এই মেরুদণ্ড গড়ার কারিগর হলেন শিক্ষকবৃন্দ।

মানবজীবনের শিক্ষা গ্রহণ শুরু হয় জন্মের পর থেকেই। শিক্ষার হাতেখড়ি যদিও শুরু হয় পরিবার থেকে, কিন্তু তার পূর্ণতা পায় একজন শিক্ষকের হাতে। মনুষ্যত্বের বিকাশের জন্য আমাদের কোনো না কোনোভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষায় যেতে হয়। বিভিন্ন শাস্ত্র অধ্যয়নে জানা যায়, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল গুরুগৃহ, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য গৃহ ত্যাগ করে শিক্ষাগুরু বাড়িতে যেতে হতো। পবিত্র হাদিস হিসেবে প্রচলিত আছে, জ্ঞান অর্জনের জন্য সূদুর চীন দেশে যাওয়ার কথা বলা হয়েছে। জ্ঞান অর্জন বা শিক্ষার মূলমন্ত্রই হলো সঠিক জীবন দর্শন দান।

বিশেষ অতিথির বক্তব্য নুরু নবী বলেন,Education is the backbone of the nation.

শিক্ষকগণ জ্ঞানের আলো দিয়ে যুগের সব অন্ধকার দূর করে মানুষের জন্য সভ্য পৃথিবী সৃজন করেন। বস্তুত একজন শিক্ষক নিজে কখনো রাষ্ট্রপতি হন না, প্রধানমন্ত্রী, মন্ত্রী বা সংসদ সদস্য হন না। কিন্তু তাদের হাতেই তৈরি হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, সচিবসহ পুরো সমাজ। এ জন্য তাঁরা জাতি গড়ার কারিগর। এ জন্যই সৃষ্টির শুরু থেকেই তাঁরা শ্রদ্ধার পাত্র। অ্যারিস্টটল, সক্রেটিস থেকে শুরু করে আজকের প্রাথমিক স্কুলের একজন শিক্ষকও এ জন্যই সমান কাতারে—মেরুদণ্ডের কারিগর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24