শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

নির্বাচিত হলে চরভদ্রাসনকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো: আনোয়ার আলী মোল্যা

লিয়াকত হোসেন:
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৮৪ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন একটি নদী ভাঙন কবলিত চরাঞ্চল এলাকা।পদ্মা নদীর পাড় ঘেষেই গড়ে উঠেছে এ উপজেলা। আগামী ৮ মে (বুধবার) এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। তাই পুরো উপজেলা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া।

আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও স্মার্ট চরভদ্রাসনকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আনারস প্রতীকের মোঃ আনোয়ার আলী মোল্যা।

পার্থীর এ লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাপকভাবে সারা জাগিয়েছে ভোটারদের মনে।

আনোয়ার আলী মোল্যা উপজেলার বালিয়া ডাঙ্গী গ্রামের মরহুম গঞ্জর আলী মোল্যা ওরফে গঞ্জর মাষ্টারের জৈষ্ঠ পুত্র। মরহুম গঞ্জর আলী মোল্যা স্বাধীনতা পরবর্তী টানা ৩ যুগেরও বেশি সময় উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন।

তারই জৈষ্ঠ্য পুত্র বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার আলী মোল্যা (৫৬) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চলেছেন।

আনারস প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার আলী মোল্যা জানান, আমি ও আমার পরিবার সারা জীবন আ.লীগের জন্য নানান ত্যাগ তিথিক্ষা স্বীকার করে এ পর্যন্ত এসেছি।

বিগত ৪০ বছর যাবত দলমত নির্বিশেষে আমি এলাকার জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছি।
কিন্তু তারপরও অত্র উপজেলায় খুব একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এর নের্তৃত্বে স্মার্ট চরভদ্রাসন গড়ার স্বপ্ন নিয়ে এবার আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।

তিনি আরও জানান, আমি দারিদ্র, ক্ষুদা ও দুর্নীতিমুক্ত একটি স্মার্ট চরভদ্রাসন গড়তে চাই।

এ উপজেলায় পদ্মা নদীর চরাঞ্চলে প্রচুর পরিমান ফসলী খাস জমি পড়ে আছে। এসব সম্পদ ভুমিহীনদের মাঝে সুষম বন্টনের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট চরভদ্রাসন গড়া সম্ভব।

এছাড়াও উপজেলায় মৎস্য ও প্রাণী সম্পদের বিল্পব ঘটানোর জন্য যথেষ্ঠ ক্ষেত্র রয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, উপজেলার নিভৃতি পল্লীর অবকাঠামো উন্নয়নের নামে অর্থ লুটপাট বন্ধ করে আগামী পাঁচ বছর টেকসই উন্নয়ন দিয়ে একটি আধুনিক চরভদ্রাসন গড়তে চাই।

যার ফলে যুবকেরা বেকার, বখাটেপনা, মাদক ও সন্ত্রাস ছেড়ে দিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উপজেলার কৃষি শিল্পে বিল্পব ঘটিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে উন্নত ও স্মার্ট চরভদ্রাসন গড়ে তুলবে।

এ উপজেলার সাধারন ভোটারদের সাথে কথা বলে জানান, বিগত দিনে আমরা অনেক চেয়ারম্যান নির্বাচিত করেছি। কিন্তু কোনো চেয়ারম্যান আমাদের দিন বদলের স্বপ্ন দেখিয়েও তা পূরণ করেনি।

এবারের নির্বাচনে আওয়ামীলীগের প্রবীণ রাজনীতীবিদ মরহুম গঞ্জর মাষ্টারের ছেলে আমাদের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন বলে আশা দিয়েছেন।

তাই আমরা সবাই মিলে একটি বার তাকে সুযোগ দিতে আমাদের সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24