সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

ভাঙ্গায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৪৪৮ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায়  নানান কর্মসূচির মধ্য দিয়ে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আজ (১৭ মার্চ) রোববার  উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি  উপলক্ষে নানা শ্রেনীপেশার মানুষের  উপস্থিতিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহন করে। পরে উপজেলা পরিষদ হল রুমে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে  আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার  বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বি,এম কুদরত এ খুদার  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি  হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান (হাবিব) ,সহকারী কমিশনার( ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার,মাহবুব হোসেন মোতালেব, গোলাম মোস্তফা,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহসীন মিয়া,সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান,মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন,কৃষক উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ শাহ আলম সহ বিশিষ্ট জনেরা।
 যৌথভাবে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন ও মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24