শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

পিপিএম সেবা পদক পেলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন

মোঃ আনিসুর রহমান:
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ Time View

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পেলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন। “স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) “পুলিশ সপ্তাহ -২০২৪” এ আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) কে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পরিয়ে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা (এমপি)।

বাংলাদেশ পুলিশে অনন্য সততা, দক্ষতা, পেশাদারিত্ব, সাহসিকতা এবং সৃজনশীল, আধুনিক ও সময়োপযোগী পুলিশিংয়ের জন্য “পুলিশ সপ্তাহ ২০২৪’’ এ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) এ ভূষিত করা হয় তাকে। ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেনের গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ জনগণকে সহজে ও নির্বিঘ্নে প্রকৃত পুলিশি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন পিপিএম সেবা পদক পাওয়ায় রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পিপিএম-সেবাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24