রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিশে হিন্দু সম্প্রদায়ের যোগদান

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪৩০ Time View

লিয়াকত হোসেন, সদরপুর:

বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর-৪ (ভাঙ্গা,সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার হাত ধরে বাবু ঠাকুর ও রবি ঠাকুর নামে হিন্দু সম্প্রদায়ের দুই ব্যাক্তি বাংলাদেশ খেলাফত মজলিশে যোগদান করেছেন। এ সময় আরও বিশ জন এ দলটিতে যোগদান করেন।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের ঘ্যানার বাজারে ভাষণচর ইউনিয়ন খেলাফত মজলিশের আয়োজনে অনুষ্ঠিত এ যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান মোল্লা।

ভাষাণচর ইউনিয়ন খেলাফত মজলিশের সভাপতি মুফতি মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, বিশেষ আলোচক ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সদ্য যোগদানকৃত বাবু ঠাকুর তার বক্তব্যে বলেন, যারা কোরআন পড়ে, নামাজ পড়ে তারা কখনো অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না। মামুনুল হক সাহেবকে আমি অনেক পছন্দ করি। হুজুরদের এসব ভালো কাজ দেখে আমি এ দলে যোগদান করেছি। তিনি আরও বলেন, মিজান ভাই আমাদের এলাকার ভাই। সুখে দুখে, বিপদে আপদে আমরা সব সময় তাকে আমাদের পাশে পাবো।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৭ বছর আগে আলেমদের মধ্য থেকে বেশ কয়েকজন এমপি ছিলেন। তাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই। তারা রাজনীতি করে জেল হাজতে যায়নি। আলেমরা যদি ক্ষমতায় যায় দেশে কোন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক থাকবে না। আমি যদি এই আসন থেকে নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকার সকল অপরাধ শিকড় থেকে উপড়ে ফেলবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, ঈমানি দায়িত্ব যাদের মধ্যে আছে তারা কখনো চুরি করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারেনা, সন্ত্রাসী, চাঁদাবাজি করতে পারেনা, মানুষকে কোন ভাবে হয়রানি করতে পারেনা। ইসলামের পক্ষে থাকলে আল্লাহকে খুশি করা যায়, রাসুলকে খুশি করা যায়। সুতরাং আমরা ইসলামের পক্ষেই থাকবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24