রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

রাজধানীর উত্তরা আজিমপুরে গ্যারেজের তালা কেটে অটোরিক্সা চুরি

এডমিন:
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৮১ Time View

স্টাফ রিপোর্টার:

রাজধানী ঢাকার উত্তরা আজিমপুরে ১২ নম্বর সেক্টর পুকুরিয়া হাশেম মিয়ার একটি গ্যারেজের তালা কেটে প্রায় দের লাখ টাকা মূল্যের ব্যাটারি চালিত অটোরিকশা (মিশুক) চুরি করে নিয়ে গেছে মুখোশ পরিহিত ও ধারালো অস্ত্রধারী চোরেরা। ওই গ্যারেজের সিসি টিভির ফুটেজে চোরদের ছবি অস্পষ্টভাবে দেখা যাচ্ছে।

অটোরিকশা চুরি-ছিনতাই কমছেই না। ঋণ নিয়ে অটোরিকশা কিনে নিঃস্ব হয়ে পড়ছেন অনেকে।

ধার-দেনা করে কেনা অটোরিকশা ছিনিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। অনেক ক্ষেত্রে চালককে হত্যা করেও সিএনজি চুরির ঘটনা ঘটছে।
এসব চুরির পেছনে রয়েছেন চালক, নামধারী কিছু শ্রমিক নেতা ও চোরদের সংঘবদ্ধ চক্র। এতে করে আতঙ্কে ভুগছেন সিএনজিচালকরা।

তবে চোরচক্রকে আইনের আওতায় এনে অটোরিকশা চুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে দাবি পুলিশের।

অনুসন্ধানে জানা যায়, ঢাকা উত্তরা আজিমপুরে, এরকম হরহামেশাই ঘটছে সিএনজি চুরির ঘটনা। দিনে-দুপুরে কিংবা রাতে এই চক্র প্রতিনিয়তই অটোরিকশা চুরি করছে। এতে করে উদ্বিগ্ন চালকরা। অনেকে অটোরিকশা হারিয়া যেমন নিঃস্ব আবার অনেক চালক চোরচক্রকে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের জীবিকা নির্বাহের সম্বলটি ফেরত পাচ্ছেন।

সাব্বির মিয়ার কিস্তিতে লোন নিয়ে সিএনজিচালিত অটোরিকশা কিনেছিলেন। মাসখানেক আগে সেই গাড়িটিও চুরি করে নিল একটি সংঘবদ্ধ চক্র। নিজের শেষ সম্বলটুকু হারিয়ে সাব্বির এখন দিশেহারা।

স্থানীয়ভাবে কোন কর্ম না থাকায় অনেক শ্রমিকই কোন উপায় না পেয়ে অটো চালিয়ে তাদের সংসার পরিচালনা করছেন। তবে তাদের জন্য আতঙ্কের বিষয় হয়ে দাড়িয়েছে উপজেলার বিভিন্ন এলাকার অটো চুরির ঘঠনা।

অটোরিকশা চালকরা জানান, অনেক পরিবারের উর্পাজনের একমাত্র মাধ্যম অটো রিকশা। তাও আবার হয় চুরি প্রায় সময় অটো চুরির ঘটনা ঘটেই যাচ্ছে। এতে উপজেলা জুড়ে অটো চালকদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে আতংক। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি নিয়তই ঘটছে চুরির ঘটনা।

এ ব্যাপারে অটো রিক্সার মালিক
মোঃ সাব্বির মিয়া বলেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৯এপ্রিল) সকাল ৫টা ৪৬মিনিটে। তিনি সারাদিন অটো চালিয়ে রাত ১০টার দিকে অটোরিকশাটি

হাশেম মিয়ার গ্যারেজে রেখে বসত ঘরে শুয়ে নিদ্রা যাপন করেন। সকালে তিনি
গ্যারেজে আসেন দেখতে পান যে, তার গ্যারেজের তালা কেটে পরিচিত মুখোশ পরিহিত ধারালো অস্ত্রধারী চোর অটোরিকশাটি বের করে পাকা রাস্তায় তুলে ফেলেছে। এ অবস্থায় তারা ডাক চিৎকার করে লোকজন জড়ো করলেও ততক্ষণে অটোরিকশাটি নিয়ে অজ্ঞাত চোরেরা পূর্ব দিকে চলে যায়। গেরেজে থাকা সিসিটিভির ক্যামেরায় চুরি সংঘটিত হওয়ার সময়ের সম্পূর্ণ দৃশ্য ধারণ হয়েছে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24