বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

চেক প্রতারণার দায়ে আবু চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গোপালগঞ্জ সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৭৫ Time View
চেক প্রতারণার দায়ে আবু চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিনব প্রতারণা, জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ এবং চেক দিয়ে প্রতারণার ঘটনায় দায়েরকৃত মামলায় আবু চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আবু চৌধুরীর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহার সূত্রে জানাযায়, আবু চৌধুরী বাদীর নিকট হইতে ৭৭,৮০,০০০/-(সাতাত্তর লক্ষ আশি হাজার) টাকা নিয়েছিলেন। সেমতে আসামী বাদীকে টাকা ফেরত দিতে কাল ক্ষেপন করে আসছিলেন। অবশেষে বাদীকে নগদ টাকা প্রদান না করিয়া আসামীর নিজ নামীয় ডাচ্ বাংলা ব্যাংক পল্লবী মিরপুর, ঢাকা শাখার হিসাব নম্বর ২১১১৫১১৬৯৯৩৮ চেক নং ০৩৪৩৩৭০। চেকে ৭৭,৮০,০০০ (সাতাত্তর লক্ষ আশি অ হাজার) টাকা গত ২০২৩ সালের ০৭ সেপ্টেম্বর আবু চৌধুরী তাহার নিজ নাম স্বাক্ষর করিয়া এবং চেকে উল্লেখিত টাকার পরিমান লিখিয়া বাদী বরাবর চেকটি প্রদান করেন।

আরো পড়ুনমুক্তাগাছায় ক্ষুরের আঘাতে মারাত্মক আহত যুবক

বাদী টাকা উত্তোলনের জন্য আসামীর দেওয়া চেকটি একই তারিখে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ গোপালগঞ্জ সদর শাখায় নগদায়নের জন্য জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিলের কারনে চেকটি ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর ডিজঅনার করিয়া ফেরৎ প্রদান করেন। বাদী তার নিয়োজিত আইনজীবির মাধ্যমে গত ইং ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর প্রান্তী স্বীকার পত্রসহ রেজিস্ট্রী ডাকযোগে আসামী বরাবর লিগ্যাল নোটিশ প্রদান করেন এবং উক্ত লিগ্যাল নোটিশ আসামীর দেওয়া চেকে আসামীর হিসাব নম্বরে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিলের কারনে চেকটি ডিজঅনার করিয়া বাদীকে ফেরৎ দিয়েছে মর্মে উল্লেখ করেন এবং উক্ত লিগ্যাল নোটিশ প্রাপ্তির পর ০১ (এক) মাসের মধ্যে বাদীর পাওনা সমূদয় টাকা বাদীকে পরিশোধ করিতে অনুরোধ করেন।

কিন্তু আসামী বাদীর পাওনা টাকা পরিশোধ না করায় বাদী তার আইনজীবির মাধ্যমে আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারীর আবেদন করেন। এবং চেক প্রতারণার অভিযোগে গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আবু চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আরো পড়ুনত্রিশালে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

চট্টগ্রাম নগরীর ডায়াবেটিক হাসপাতালের নেতৃত্ব  হাত ছাড়ার মূলহোতা দুই চাকরিচ্যুত 

এবিষয়ে মামলার বাদী কবির হোসেন মোল্লা জানান, আবু চৌধুরীর সাথে তার দীর্ঘ দিনের ব্যবসায়িক লেনদেন ছিল। ব্যবসায়িক উদ্দেশ্যে আবু চৌধুরীকে তিনি ৭৮ লক্ষ ৮০ হাজার টাকা দেন । সময় মতো টাকা ফেরত না দিয়ে বিপুল অর্থ আত্মসাৎ এর পায়তারা করে আসছিলেন। পরবর্তীতে সে টাকা ফেরত দেবে মর্মে পাওনা টাকার বিপরীতে চেক ইস্যু করেন। চেক ইস্যু করার পর নগদায়নের জন্য জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিলের কারনে ডিজঅনার করিয়া ফেরৎ প্রদান করেন। আপোষে টাকা আদায়ে ব্যর্থ হয়ে আমি গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করি। মামলা নং ১৬৬৩-২৩। আদালত মামলাটি আমলে নিয়ে আবু চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আমি অমার দেওয়া টাকা ফেরত পেতে আদালতের স্বরণাপন্ন হয়েছি। আদালতের মাধ্যমে ইনশাআল্লাহ ন্যায় বিচারের মাধ্যমে আমার টাকা ফেরত পাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24