সোমবার, ০১ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৫৪৩ Time View

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের সময় নির্বাচন কমিশনকে আইন-শৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

সোমবার( ১৯ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে তিন কমিশনার ও সচিব সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, ভোটকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে ভোটের তারিখের পূর্ব থেকেই ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বর্তমান নির্বাচন কমিশন দেশের সব নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে তিনি নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ইসির পাশাপাশি রাজনৈতিক দলগুলো ও তাদের প্রার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

সাক্ষাৎকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে স্থানীয় সরকারসহ সব নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

সাক্ষাৎকালে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24