বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সদরপুরে কম খরচে বেশি লাভ হওয়ায় বাদাম চাষে ঝুঁকছেন কৃষকেরা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৫১৯ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ। অল্প বিনিয়োগে অধিক লাভ হওয়ায় বাদাম চাষে ঝুঁকছেন এ উপজেলার কৃষকেরা।

সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ পদ্মার চরজুড়ে সবুজ পাতায় দোল খাচ্ছে বাদামের গাছ। সূর্যের তাপ উপেক্ষা করে বাদাম ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

কৃষি বিভাগ বলছে, গত বছরের তুলনায় সদরপুর উপজেলায় এ বছর ১৩০ হেক্টর বেশি জমিতে বাদামের চাষ হয়েছে।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, চরাঞ্চলে চাষ হওয়া অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে লাভ বেশি ও বাজারে ভালো চাহিদা থাকায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে বাদাম চাষে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। তবে সারাদেশে চলমান প্রচণ্ড তাপদাহ ও খরায় ফলন কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

কৃষি বিভাগের তথ্যমতে, সদরপুর উপজেলার দিয়ারা নারকেলবাড়িয়া, চর বিষ্ণুপুর, চর মানাইর, আকোটের চর ও ঢেউখালী এলাকায় বাদামের ব্যাপক আবাদ হয়েছে। শুধুমাত্র সদরপুর উপজেলাতে এ বছর তিন হাজার ২৮২ হেক্টর জমিতে চিনা বাদাম চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় ১৩০ হেক্টর বেশি।

সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় চরাঞ্চলের কৃষকদের বাদাম চাষের উদ্বুদ্ধ করাসহ সার্বিক সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে বাদাম চাষে আগ্রহ আরও বাড়বে। এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24