শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

মুক্তাগাছার দাওগাঁও এ ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান বাদশা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৪১ Time View

মুক্তাগাছা সংবাদদাতা:
মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের খিলবাড়ী খালিয়া বিলের খালের উপর বহুল কাঙ্ক্ষিত ৫০ মি. গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮ মে) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে ৫০ মিটার দীর্ঘ গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্ধোধন করেন দাওগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা।

ব্রীজের নির্মাণকাজ উদ্বোধনের সময় চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা বলেন, এই রাস্তাটির খিলবাড়ী খালিয়া বিলের খালের উপর একটি ব্রীজের জন্য প্রায় ২০০ বছর যাবত দাবী জানিয়ে আসছে এলাকাবাসী। আজ উক্ত ব্রীজের উদ্বোধন করলাম। এর জন্য সাবেক ও বর্তমান এমপি মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের ঐকান্তিক সহযোগিতায় আজ ব্রীজটির নির্মাণ কাজ শুরু হলো। আমি অত্র ইউনিয়নের উন্নয়ন কাজের জন্য যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো আগামী আড়াই বছরের মধ্যেই দৃশ্যমান হবে ইনশাল্লাহ্।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম( আতিক), ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিঝুম ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ মোর্শেদ কবির, সাবেক মেম্বার আব্দুর রশিদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক রুস্তম এবং আঃ মান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24