শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সৌদির আকাশে দেখা যায়নি চাঁদ, আরবে ঈদ বুধবার

আন্তর্জাতিক ডেস্কঃ
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪১৩ Time View

 

আজ সৌদি আরবে ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। তাই আরবে ঈদ উদযাপিত হবে  বুধবার (১০ এপ্রিল)।

খবর গালফ নিউজের।

গালফ নিউজ জানায়, সৌদি আরব ঘোষণা দিয়েছে, মঙ্গলবার হবে রমজানের শেষ দিন। শাওয়াল মাসের প্রথম দিন বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে।এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ২৯ রমজান সোমবার সন্ধ্যায় মুসলিমদের শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল। তবে এদিন চাঁদ দেখা যায়নি।

হারামাইন এক্স হ্যান্ডলে এক টুইটে জানিয়েছে, সৌদি আরবে চাঁদ দেখা যায়নি। ঈদুল ফিতর ১০ এপ্রিল, বুধবার উদযাপিত হবে।  রমজানের শেষে নতুন চাঁদ ওঠার মাধ্যমে শাওয়াল মাসের শুরু হয়। এ মাসের প্রথম দিন ঈদুল ফিতর হিসেবে উদযাপন করেন মুসলমান ধর্মাবলম্বীরা।

চন্দ্র বছর অনুযায়ী, রমজান ১২ মাসের মধ্যে নবম মাস। এ মাস শেষ হওয়ার পর ঈদ উদযাপিত হয়। এদিকে ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। রমজান শেষে আগামী বুধবার (১০ এপ্রিল) শাওয়াল মাসের প্রথম দিন দেশটিতে ঈদ উদযাপিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24