সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

আর্জেন্টিনা ম্যাচের টিকিট শেষ ১০ মিনিটেই

অনলাইন  ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৬৪৭ Time View

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল। ১৫ জুন বেইজিংয়ে তাদের সফরের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ম্যাচের টিকিটের দাম ধরা হয় আকাশছোঁয়া। যা নিয়ে চীনে হয় প্রবল সমালোচনা।

অনেকেই ধারণা করেছিলেন, বেইজিংয়ে ওয়ার্কার্স স্টেডিয়ামে ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে এই ম্যাচটির টিকিট বিক্রিতে বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হবে আয়োজকদের। বাস্তবে দেখা গেলো তার উল্টো চিত্র। প্রথম পর্যায়ে টিকিট ছাড়ার পর সেগুলো শেষ হয়ে গেছে মাত্র ১০ মিনিটেই! আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে এই খবর।

যদিও প্রথম পর্যায়ে ঠিক কী পরিমাণ টিকিট ছাড়া হয়েছে, সেটি নির্দিষ্ট করে বলেনি ‘টিওয়াইসি স্পোর্টস’। তবে বোঝাই যাচ্ছে, বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

বেইজিংয়ে এ ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৮২ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ হাজার ৮৩৫ টাকা। সবচেয়ে দামি টিকিটের মূল্য ৬৭৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ হাজার টাকা)। এমন উচ্চমূল্যের পরও টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দফায় এই ম্যাচের টিকিট ছাড়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24