সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

আরও ১৩০ ইমিগ্রেশন পুলিশ চায় শাহজালাল বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৫৬৪ Time View

ইমিগ্রেশনের কাজ দ্রুত সম্পন্ন করতে আরও ১৩০ পুলিশ চেয়ে চিঠি দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।রোববার (৪ জুন) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরে প্রতিদিনই যাত্রীদের চাপ বাড়ছে। এ অবস্থায় যাত্রীসেবার মান বাড়াতে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ইমিগ্রেশন পুলিশ চেয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। ১৩০ জন যুক্ত হলে ইমিগ্রেশনের কাজও আরও দ্রুত সম্পন্ন করা যাবে।

বেবিচককে পাঠানো চিঠিতে বলা হয়, বর্তমানে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে প্রতিদিন তিন শিফটে ১৬০টির বেশি ফ্লাইটে যাতায়াত করেন ৩০ হাজারের বেশি যাত্রী। তাদের চাপ সামাল দিতে ইমিগ্রেশন পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। ৩ শিফটে ৮ ঘণ্টা করে সেবা দিয়ে যাচ্ছে ইমিগ্রেশন পুলিশ। এই সংখ্যা বাড়ানো হলে যাত্রীদের আরও দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24