শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শ্রীবরদীতে বিস্ফোরক মামলায় কাউন্সিলর খোকন গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৭ Time View

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর:

শেরপুরের শ্রীবরদীতে বিস্ফোরক মামলায়  পৌরসভার কাউন্সিলর  ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মো:আনিসুজ্জামান খোকনকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ।১০ ইং ফেব্রুয়ারি শনিবার রাতে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে এএসআই সালাহউদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পৌর সদরের নয়াপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনিসুজ্জামান খোকন (৪০)তাতীহাটি নয়াপাড়া গ্রামের মৃত আরশাফ আলী মেম্বারের ছেলে ও শ্রীবরদী পৌরসভার ২ নং ওয়ার্ডের ৩ বারের  নির্বাচিত কাউন্সিলর। 

শ্রীবরদী পৌর বিএনপির পক্ষ থেকে সভাপতি মো: ফজলুল হক চৌধুরী অকুল সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউন্সিলর খোকনের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।

ওসি কাইয়ুম খান সিদ্দিকী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,আটক কাউন্সিলর খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।বিস্ফোরক মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে খোকন কে শেরপুরে বিজ্ঞ আদালতে সোপদ করা  হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24