মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

জনগণ সব গুজব মিথ্যা প্রমাণ করেছে: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৬ Time View

 

নির্বাচনের আগের সব গুজব জনগণ মিথ্যা প্রমাণ করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, এখন লক্ষ্য সামগ্রিক অর্থনীতিকে ধরে রাখা।

তিনি বলেন, নির্বাচনের আগে দেশে নানা গুজব ছিল। নির্বাচন হবে না, নির্বাচন হলেও সরকার থাকবে না। জনগণ এসব গুজবকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার এসেছে।“এখন আমাদের সরকারের কাজ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভালো জায়গায় নিয়ে যাওয়া অর্থনীতিকে ধরে রাখা।”ভারত বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানি করার কারণে আসন্ন রোজায় ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না এবং দামও বাড়বে না বলে মনে করছেন সালমান।

গতকাল রোববার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার পুরাতন নগদীপুর বাজার মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।নগদীপুর গ্রামবাসী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে সংবর্ধনা দেন। সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদ, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি খায়রুল হুদা চপল বক্তব্য দেন।

অনুষ্ঠানে সালমান বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে সব রাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। কিছুদিন আগে বিদেশি রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছেন।

“নির্বাচনের আগে অনেক ধরনের গুজব ছড়ানো হয়েছিল। এখন গুজব আর নেই। সব গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে। দেশের সংবিধান অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। আমরা একটি ভালো সরকার পেয়েছি৷”

তিনি বলেন, “এখন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। কোভিড, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এখন গাজা যুদ্ধের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থায় কিছুটা মন্দা ছিল এসবের প্রভাবমুক্ত করতে হবে। অর্থনৈতিক কয়েকটি বিষয় নিয়ে নতুন করে আমাদের সংস্কার করা হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “বাংলাদেশ কোনো অর্থনৈতিক সংকটে পড়বে না। আমাদের অর্থনৈতিক শক্তি হলো কৃষিখাত, সেটা এখনও সঠিক অবস্থায় আছে। কৃষিতে আমাদের বাম্পার ফলন হয়েছে। এটা আমাদের জন্য একটি বিরাট সম্পদ।

“পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল বাংলাদেশে রপ্তানি করবে ভারত। দুই দেশের বাণিজ্যমন্ত্রী এসব বিষয় নিয়ে কথা বলেছেন। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি করে। রমজান মাসে সরকার বিদেশ থেকে পণ্য আমদানি করেছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান বিদেশ থেকে পণ্য আমদানি করেছে।“

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24