শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

রাজবাড়ীতে ধরা পড়ল ২৭ কেজি ওজনের কাতল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৫৯৪ Time View

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ। প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি।

শনিবার (২৭ মে) সকালে পদ্মা নদীর উজানে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে পদ্মা নদীতে খলিল হালদারের জালে বড় একটি কাতল মাছ ধরা পড়ার খবর শুনে আমি তার সঙ্গে যোগাযোগ করি। তার কাছ থেকে ২৭ কেজি ওজনের কাতল মাছটি প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে কিনে আড়তে নিয়ে আসি। পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান সাবু বলেন, ‘বর্তমানে পদ্মার পানি ধীরে ধীরে বাড়ছে। যে কারণে জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙাশ, কাতল, বাঘাইড়, চিতলসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24