সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ব্যালট পেপার ছাপার কাজ শুরু ,২৫ ডিসেম্বর থেকে জেলায় পৌঁছানো শুরু

অনলাইন ডেস্ক:
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৯ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত ও প্রতীক বরাদ্দের পর থেকে ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর থেকে ব্যালট পেপার জেলায় জেলায় পৌঁছানো শুরু হবে। গত মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এমন তথ্য জানান। তিনি বলেন, প্রতীক বরাদ্দের পরপরই ৩০০টি আসনের প্রার্থীর তালিকা আমরা পেয়ে গেছি। তিনটি সরকারি প্রেসে ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। যেগুলোতে মামলা রয়েছে সেগুলো পরে ছাপানো হবে।

অশোক কুমার দেবনাথ বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট পেপার ছাপানো শেষ হবে। সে আলোকে যে এলাকাগুলোয় কোনো মামলা নেই, সেগুলো আগে ছাপানো হবে। আর মামলা আছে এমন আসনের ব্যালট শেষের দিকে ছাপানো হবে। ৪০টির বেশি আসনে মামলা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যালট পেপার ছাপানোর সুনির্দিষ্ট কোনো বাজেট নেই। প্রাথমিক তাদের চাহিদায় ৩৩ কোটি টাকা কাগজ ক্রয়ের জন্য আগে দিয়েছি। অন্য এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ব্যালট তো জেলায় আগামী ২৫ ডিসেম্বরের পর যাবে। যেগুলো আগে ছাপানো হবে সেগুলো আগে চলে যাবে। প্রথমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখান থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থাকবে।

আগামী ৭ জান্য়ুারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এক হাজার ৮৯৪ জন প্রার্থী বৈধ হয়েছেন। আদালতের নির্দেশনায় এ সংখ্যা কমা-বাড়ার সুযোগ রয়েছে। নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হয় ভোটার সংখ্যার সমান। এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24