সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

৩০ ওভারে বাংলাদেশের টার্গেট  ২৪৫

অনলাইন ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪২২ Time View
বাংলাদেশের টার্গেট ৩০ ওভারে ২৪৫

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেটি ৩০ ওভারের ম্যাচে পারিণত হয়েছে। টম ল্যাথামের ৯২ আর উইল ইয়ংয়ের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড তুলেছে ৭ উইকেটে ২৩৯ রান। তবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৩০ ওভারে লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৫ রানের।

সবশেষ বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ১৯.২ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০৮ রান। টম ল্যাথাম ৫১ আর উইল ইয়ং ৪১ রানে অপরাজিত ছিলেন। এরপর ৩০ ওভার ঠিক করে দেওয়া হলে স্বাভাবিকভাবেই টাইগার বোলারদের ওপর চড়াও হন এই যুগল। দ্রুতগতিতে রান তুলতে থাকেন তারা।
ল্যাথাম পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির দোরগোড়ায়। ৭৭ বলে ৯ চার আর ৩ ছক্কায় ৯২ রান করা কিউই অধিনায়ককে বোল্ড করে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ৭ বল বাকি থাকতে রানআউট হন মার্ক চ্যাপম্যান (১১ বলে ২০)।

তবে পরের বলেই সেঞ্চুরি তুলে নেন উইল ইয়ং। তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে তার লাগে মোটে ৮২ বল। সৌম্য সরকারের করা শেষ ওভারে ডাবল নিতে গিয়ে রানআউট হন ইয়ং। ৮৪ বলে ১০৫ রানের ইনিংসে ১৪ বাউন্ডারি আর ৪টি ছক্কা হাঁকান এই ব্যাটার। ওই ওভারেই আরও দুটি রানআউট করে বাংলাদেশ। টম ব্লান্ডেল ১ আর অভিষিক্ত ক্লার্কসনও আউট হন ১ করে। ৭ উইকেটে ২৩৯ রানে থামে নিউজিল্যান্ড।

শরিফুল ইসলাম ২৮ রানে নেন ২ উইকেট। মিরাজ ১ উইকেট পেলেও খরচ করেন ৫ ওভারে ৫৫। মোস্তাফিজুর রহমান ৬ ওভারে ৪৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সৌম্যের সমান ওভারে উইকেটশূন্য থেকে খরচ ৬৩। বৃষ্টিতে সোয়া এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। ব্যাটিংয়ে নামতে না নামতেই টাইগার পেসার শরিফুল ইসলামের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। ওভারের চতুর্থ আর শেষ বলে দুই কিউই ব্যাটারকে সাজঘরে পাঠান এই বাঁহাতি।

রাচিন রাবিন্দ্র ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে। হেনরি নিকোলস ধরা পড়েন দ্বিতীয় স্লিপে এনামুল বিজয়ের হাতে। দুজনই আউট শূন্য রানে। ৫ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা লাথাম আর ইয়ংয়ের জুটিতে।

টস হয়েছিল সময়মতোই। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামার আগেই হানা দেয় বৃষ্টি।

বাংলাদেশ সময় ভোর চারটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। পরে জানানো হয়, মাঠ প্রস্তুত করে আধ ঘণ্টা বিলম্বে শুরু হতে পারে ম্যাচটি। তবে আধ ঘণ্টা পরও শুরু করা যায়নি খেলা। কারণ মাঝে আবার হানা দিয়েছিল বৃষ্টি। বৃষ্টির কারণে সিদ্ধান্ত হয় ম্যাচটি হবে ৪৬ ওভারের।

১৩.৫ ওভার হওয়ার পর বৃষ্টিতে অনেকক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর শুরু হলে ৪০ ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত হয়। কিন্তু ১৯.২ ওভারে ম্যাচ আবার বন্ধ হয় বৃষ্টির কারণে। এরপর ওভার কমিয়ে করা হয় ৩০।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24