রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

মুক্তাগাছায় অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা:
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬৩ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে মুক্তাগাছা উপজেলা বিএনপি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলুর নির্দেশে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান লেবু’র নেতৃত্বে বাঘমারা বাজার এলাকায় ময়মনসিংহ-জামালপুর সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদেলের সহসাংগঠনিক সম্পাদক নুরে হাসানুজ্জামান সোহাগ, দক্ষিন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সাত্তার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুঞ্জুরুল হক আরিফ, যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান পরাগ, যুবদল নেতা মাজাহারুল ইসলাম মাজা, উপজেলা বিএনপির সদস্য খোকা মিয়া, বড়গ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা কালা মিয়া, তারাটি ইউনিয়ন বিএনপির সদস্য মুঞ্জু আহমেদসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24