বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫০ বছর বয়সী প্রেমিকার অনশন

জয়পুরহাট প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৪২৮ Time View

৫০ বছর বয়সী এক নারী জয়পুরহাটের কালাইয়ে বিয়ের দাবিতে ২৪ বছর বয়সী এক প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি শিবসমুদ্র গ্রামে প্রেমিক ফিরোজ হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই নারীকে সেখানে বসে থাকতে দেখা গেছে।

প্রেমিক ফিরোজ হোসেন ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে। ভুক্তভোগী অন্যদিকে ওই নারী রংপুর শহরের আলমনগর এলাকার বাসিন্দা। নাম তার রেহেনা (৫০)। গত এক বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে ওই নারীকে বাড়ির সামনে দেখে প্রেমিক ফিরোজ হোসেন বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

ওই নারী জানান, গত এক বছর ধরে মোবাইল ফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক ফিরোজ তার সঙ্গে রংপুরে গিয়ে দেখাও করেছে। শুধু তাই নয়, বিয়ে করার কথা বলে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলেও নিয়ে গেছে। ৪৫ হাজার টাকাও নিয়েছে। এরপর থেকেই ফিরোজকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। আবার মোবাইলে কল দিলে রিসিভও করেন না। তার নম্বর ব্লক লিস্টে করে রেখেছেন। তিনি সম্পর্ক অস্বীকার করছেন। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন।

পলাতক থাকায় প্রেমিক ফিরোজের সঙ্গে কথা বলা যায়নি। তবে তার বাবা আব্দুল আলিম জানান, তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হতেই পারে না। তবে ছেলের সঙ্গে কথা বলে তিনি এর একটা ব্যবস্থা নিবেন।

একই এলাকার বাসিন্দা এনামুল হক ফকির জানান, ওই নারী সন্ধ্যার পর থেকে বাড়ির বারান্দায় বসে আছেন। আর গ্রামের লোকজন তাকে দেখতে ভিড় করছেন। কী ভাবে এই নারীর সঙ্গে ফিরোজের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে? বলা যায় না, হতেও পারে। অনেক কিছুই তো দেখছি। তা না হলে ফিরোজ পালাবে কেন।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, এ বিষয়ে ওই নারী এখনও থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24